নিয়োগ দিচ্ছে ব্র্যাক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ফিন্যান্স, অ্যাডমিন ও লজিস্টিকস, এইচসিএমপি বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে।
আগ্রহীরা ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ
প্রতিষ্ঠান: ব্র্যাক
পদ: সিনিয়র অফিসার
বিভাগ: ফিন্যান্স, অ্যাডমিন ও লজিস্টিকস, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, অফিসভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার (কক্সবাজার সদর)
যোগ্যতা ও অভিজ্ঞতা
কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এনজিও বা উন্নয়ন সংস্থায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, মোবাইল বিল, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।
আবেদন পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে হবে।
শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৫।