বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জালালাবাদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ৪৭১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
জালালাবাদ কলেজের নবীনবরণ অনুষ্ঠান-২০২৫

জালালাবাদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন

জালালাবাদ কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মুহঃ হায়াতুল ইসলাম আকঞ্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল, সিলেট, প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জালালাবাদ কলেজের শিক্ষাক্ষেত্রে যেকোন সহযোগিতা তাঁর দপ্তর থেকে অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত ক্লাস, পরীক্ষা, প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা মেনে চললেই ভালো ফলাফল করা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, কলেজের স্বনামধন্য অধ্যক্ষ আকঞ্জি স্যারের সুযোগ্য নেতৃত্বে যেমনিভাবে প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের আলোকিত মানুষ গড়ে উঠেছে তেমনিভাবে তোমরাও স্যারের নেতৃত্বে আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে, এ প্রত্যাশা করছি। অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পুরুষ অভিভাবকরা সন্ধ্যার পর যথাসম্ভব বাসায় থেকে শিক্ষার্থীদের পড়াশোনার তদারকি করবেন এবং মোবাইল নামক ডিভাইস থেকে দূরে রাখবেন। বিশেষ অতিথি ড. মোহাম্মদ আব্দুল কাদির, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল, সিলেট। তাঁর বক্তব্যে বলেন, আকঞ্জি স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আমাদের কর্মক্ষেত্রে তা বাস্তবায়ন করেছি, তোমরাও স্যারের সান্নিধ্যে থেকে নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক আয়েশা বেগম। নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্যকালে শিক্ষার্থীরা জালালাবাদ কলেজে ভর্তি হতে পেরে আনন্দ প্রকাশ করে। শিক্ষার্থীরা বলে, আমাদের সৌভাগ্য হয়েছে প্রফেসর আকঞ্জি স্যারের নেতৃত্বে জালালাবাদ কলেজের শিক্ষার্থী হওয়ার, যাঁর ছাত্র ছিলেন আমাদের বাবারা ও মায়েরা। অভিভাবকের বক্তব্যে দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান, জনাব কবির আহমদ বলেন, জালালাবাদ কলেজ এমন এক আলোকিত শিক্ষাবিদের নেতৃত্বে চলছে যাঁর সান্নিধ্যে আমরাও লেখা-পড়া করেছি এবং আমাদের ছেলে-মেয়েদেরকে উনার সান্নিধ্যে দিতে পেরে আমরা গর্ববোধ করছি।

আমরা আশা করি আকঞ্জি স্যারের সংস্পর্শে আমাদের ছেলে-মেয়েরা সমাজের আলোকিত মানুষ হবে। সাদিক আহমদ রুবেল ও জামিল আহমদ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজের শিক্ষকবৃন্দ সালমা, ফাহিমা সুলতানা চৌধুরী, ফরিদ আহমদ, নজরুল ইসলাম, তাহসিন সিদ্দিকা, নাবিলা রহমান চৌধুরী, ফারুক আহমদ, মেহেদী হাসান জাবেদ, সাজিদুর রহমান মুরাদ, সাব্বির আহমদ মিজান, মো: বেলাল আহমদ, ইফতিখার আহমদ চৌধুরী, মো: মুশাহিদ আলী, ফারহা সুলতানা চৌধুরী প্রমূখ।


এই বিভাগের আরো খবর