শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সিলেটে পাথর খেকো আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৪৫১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
সিলেটে পাথর খেকো আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার

সিলেটে পাথর খেকো আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ থানার সদর অফিস থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

তিনি বলেন, গ্রেফতারকৃত আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরও অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


এই বিভাগের আরো খবর