বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট / ২৩১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে আইনি নোটিশ দেয়া হয়েছে।

পিআরএল-এ থাকা মাউশির মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী কায়সারউজ্জামান মঙ্গলবার (১৪ অক্টোবর) এই নোটিশ পাঠিয়েছেন।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকেও এই আইনি নোটিশ দেয়া হয়েছে। তাছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে এ আবেদন করার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ এবং প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।


এই বিভাগের আরো খবর