মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জনবল নেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

ডেস্ক রিপোর্ট / ১৫৮৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জনবল নেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

জনবল নেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

‘গাড়িচালক’ পদে ৬৭ জনকে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদের সংখ্যা: ১ পদে ৬৭ জন

বয়সসীমা: বিজ্ঞপ্তি প্রকাশের ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: প্রার্থীকে অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/- (একশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই  https://ansarvdp.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে গাড়িচালক (১৫ ও ১৬তম গ্রেড)-এর নিয়োগ লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ১৪ অক্টোবর থেকে শুরু করে আগামী ৩ নভেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর