বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট / ২১৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান উল্টে ২ স্কুলশিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন। তাসমিয়া ও আবু তোহা পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সকালে পাবনার দিকে যাচ্ছিল অটোভ্যানটি। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুইজন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।


এই বিভাগের আরো খবর