জগন্নাথপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ নভেম্বর রোববার জগন্নাথপুর পৌর শহরের শেরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে হিলফুল ফুযুল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলিম জনতার উপস্থিতি কামনা করা হয়েছে।
মো.মশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা শাহ মো. ছাফিউর রহমান। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি আবদুল কাইয়ূম সিদ্দিকী, হযরত মাওলানা শামীম আহমদ ও হযরত মাওলানা কামরুল ইসলাম প্রমূখ।