রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

রাজধানীতে আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১০৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
রাজধানীতে আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি ডিএমপি।


এই বিভাগের আরো খবর