বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট / ৩৮৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমানের নেতৃত্বে থানার এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই এখলাছুর রহমান, এএসআই জমির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল পৃথক অভিাযন পরিচালনা করেন। অভিযানকালে নিয়মিত মামলার আসামী হবিবপুর আশিঘর গ্রামের মৃত আবুর উল্লার ছেলে বারিক উল্লাহ (৭৫), তার ছেলে খালেদ আহমদ (৩৫) এবং অন্য মামলায় গ্রেফতারি পরোয়নাভূক্ত আসামী লোহারগাঁও গ্রামের মৃত ক্বারী তরিকুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৩৭) ও শ্রীরামসি গ্রামের মৃত ছুরত আলীর ছেলে মানিক মিয়াকে (৫৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ২৩ নভেম্বর রোববার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।

 


এই বিভাগের আরো খবর