বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

জালালাবাদ গ্যাস এর অগ্নিনির্বাপন মহড়া উদযাপন

ডেস্ক রিপোর্ট / ২৭৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
জালালাবাদ গ্যাস এর অগ্নিনির্বাপন মহড়া উদযাপন

জালালাবাদ গ্যাস এর অগ্নিনির্বাপন মহড়া উদযাপন

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর প্রধান কার্যালয়, গ্যাস ভবন, মেন্দিবাগ, সিলেট-এ অগ্নি নির্বাপন সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে বিগত ২৫-১১-২০২৫ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিলেট-এর সহযোগিতায় কৃত্তিম ধোঁয়া ও অগ্নিকান্ড সৃষ্টি করে অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আতিকুর রহমান-এর নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ও মহড়াটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ছাড়াও ভূমিকম্পে করণীয় বিষয়ে আলোচনা ও এতদসংক্রান্ত একাধিক ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিলেট-এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যাডার সংযুক্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ও বেশকিছু গাড়ির মাধ্যমে প্রজ্জ্বলিত আগুন নিভানো ও গ্যাস ভবনে আটকে পড়া কতিপয় কর্মকর্তা-কর্মচারীগণকে উদ্ধার করা ও উদ্ধারকৃতদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বর্ণিত মহড়া অনুষ্ঠানে বাসাবাড়ীর সিলিন্ডার হতে সৃষ্ট অগ্নি নির্বাপন, কৃত্তিমভাবে ড্রামে অগ্নিকান্ড সৃষ্টি করে দ্রুততম সময়ের মধ্যেই ফায়ার এক্সটিংগুইশার ও ভেজা বস্তা দিয়ে তা নির্বাপন করে দেখানো হয়। এছাড়াও, বেশ কিছু উদ্ধার অভিযানের আধুনিক সরঞ্জামাদি মহড়ায় প্রদর্শন করা হয়।

জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (কন্সট্রাকশন) প্রকৌ, নিজাম উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিলেট-এর সহকারী পরিচালক জনাব মো: তৌফিকুল ইসলাম ভূঁইয়া-এর পরিচালনায় প্রশিক্ষণ ও মহড়াটি অনুষ্ঠিত হয়। “অগ্নি নির্বাপন ও ভূমিকম্প নিরাপত্তা” শীর্ষক প্রশিক্ষণে জালালাবাদ গ্যাসের ৪২ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মহড়া অনুষ্ঠানে জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও আশেপাশের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। অন্যদিকে মহড়া অনুষ্ঠানে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিলেট-এর সহকারী পরিচালক জানান যে, ক্ষয়ক্ষতি নিরসনে অগ্নিকান্ড ছোট থাকা অবস্থায়ই তা নির্বাপন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে অবহিত করলে বড় ধরনের যে কোন ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর