সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনের উন্নয়নকে চোখে পড়ার মতো পরিবর্তন এনে দেব : এম এ মালিক

ডেস্ক রিপোর্ট / ১৭৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সিলেট-৩ আসনের উন্নয়নকে চোখে পড়ার মতো পরিবর্তন এনে দেব : এম এ মালিক

বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মুনিমের বাড়িতে সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিকের সমর্থনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী গ্রামীণ উঠান বৈঠকটি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রূপ নেয় এক অনানুষ্ঠানিক জনসভায়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আশপাশের গ্রামের মানুষও দলে দলে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককে দেখতে ও তার বক্তব্য শুনতে ভিড় জমায়। পুরো অনুষ্ঠানস্থল ছিল মানুষের ভীড়ে টইটম্বুর।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক তার বক্তব্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। নির্বাচিত হলে সিলেট-৩ আসনের উন্নয়নকে চোখে পড়ার মতো পরিবর্তন এনে দেব। তিনি স্থানীয় সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম জিতুর সভাপতিত্বে ও যুবদলের আহবায়ক মোঃ ফয়জুল হক মেম্বার এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাবুল আহমদের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বালাগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী ছইল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ পনির প্রমূখ।

বক্তারা বলেন, এম এ মালিক একজন সৎ, শিক্ষিত ও উন্নয়নবান্ধব নেতা, তার নির্বাচনে জয়লাভের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে।

স্থানীয় বিশিষ্টজন, প্রবীণ ভোটার, যুবসমাজ ও নারী উপস্থিতদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উঠান বৈঠক হলেও মানুষের স্বতঃস্ফূর্ত জড়ো হওয়ায় আয়োজনটি পরিণত হয় এক গণজোয়ারের জনসভায়, যা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয়।-বিজ্ঞপ্তি

 


এই বিভাগের আরো খবর