শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট / ১৯৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের বাকি দুই দল হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটটি আত্মপ্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এই বিভাগের আরো খবর