বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুই এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক রিপোর্ট / ৬২৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
জগন্নাথপুরে দুই এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুইজন এমপি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২১ ডিসেম্বর রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে পৌর পয়েন্টে সৈয়দ তালহা আলম উপস্থিত জনতার সাথে কুশল বিনিময় করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা এবি পার্টির আহবায়ক আলী আছগর ইমনসহ দলীয় নেতাকর্মী ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।


এই বিভাগের আরো খবর