বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ২৮৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সশস্ত্র বাহিনীটি ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন।
আবেদন করা যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।
নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
কোর্স: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদসংখ্যা: অনির্দিষ্ট

শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি।
নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।
উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

শিক্ষাগত যোগ্যতা

জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’‌‌‌‌‌‌‌‌‌‌ও’‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
২০২৬ সালের এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ অথবা ‘‌‌‌‌‌‌‌‌‌‌ও’‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড থাকতে হবে।

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮-২৩ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

আড়ংয়ে চাকরি // চাকরি দিচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) হাই স্কুল, বাগবাড়ি, সিলেট // প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি

 

https://join.army.mil.bd/home/page/news-view/BXZ9TRFHU4KTYRBJHXQK


এই বিভাগের আরো খবর