বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ডেস্ক রিপোর্ট / ৭৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১০-১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সংঘর্ষে যাত্রীবাহী বাসটিতে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।


এই বিভাগের আরো খবর