দীর্ঘদিন অসুখে ভুগে পরপারে পাড়ি জমালেন সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। বুধবার (২১ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।