বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

৮ গ্রামের মানুষ মিলে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটপাট

প্রতিবেদক / ৩৭৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
৮ গ্রামের মানুষ মিলে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটপাট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ কাওয়াজুরী জলমহালে মাছ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার আটটি গ্রামের ৭-৮ হাজার মানুষ মাছ লুট করেন বলে অভিযোগ জলমহালটির ইজারাদার আঙ্গুর মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, ইফতারের পর কাওয়াজুরী জলমহালে কাওয়াজুরী, উফতিরপাড়, নগদিপুর, ছোট নগদিপুর, লাউগাঙ্গ, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের মানুষরা জাল, বালতি নিয়ে হঠাৎ করে জলমহালে ঢুকে একযোগে মাছ শিকার করতে থাকেন। এতে ওই মহালের প্রায় অর্ধকোটি টাকার মাছ লুট করা হয়।

জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া বলেন, ‌‘হঠাৎ করে আট গ্রামের মানুষ একত্রিত হয়ে জলমহালে নেমে টর্চলাইট জ্বালিয়ে মাছ লুট করতে থাকে। কম হলেও ৫০ লাখ টাকার মাছ তারা লুট করে নিয়ে গেছে।’

তিনি বলেন, বৈধভাবে ইজারা নেওয়া জলমহালে এমন লুটপাট সত্যিই দুঃখজনক। আমি এর বিচার চাই।’

শান্তিগঞ্জ থানার ওসি মো. অলি উল্যাহ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। জলমহালের ইজারাদার আমাদের কিছু জানাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরো খবর