শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন- পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রতিবেদক / ১৭১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন- পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন- পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্বাচনী এলাকায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপর ১২ ঘটিকায় সুনামগঞ্জ ধর্ম পাশার উপজেলার সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়নের বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এছাড়া উপজেলার জয়শ্রী সহ বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময়

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য মোহাম্মাদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায় সহ সরকারী কর্মকর্তা ও ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর