শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক / ১২০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহত ফজল মিয়া ছাতকের পুরান নোয়াপুর গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে ছাতকের পুরান নোয়াপুর গ্রামের মসজিদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও ফজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। ফলে শনিবার দুপুরে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হলে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

ছাতক থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদের হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নিহত হয়েছেন। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর