বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে ৪ শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

প্রতিবেদক / ৭০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২২ মার্চ, ২০২৬
জৈন্তাপুর সীমান্তে ৪ শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সহায়তার অভিযোগে দুটি লেগুনা গাড়িসহ দুই চালককে আটক করা হয়।

রোববার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার ডিবির হাওর সীমান্ত দিয়ে পাসপোর্ট বা বৈধ কোনো নথিপত্র ছাড়াই তাঁরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল কদমখাল এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা ওই ১৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। তাঁরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আটককৃতরা হলেন: মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।

অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আটক হওয়া দুই লেগুনা চালক হলেন—ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর