বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

আমন্ত্রণ পেয়ে চীন সফরে গেল বিএনপি প্রতিনিধি দল

ডেস্ক / ১৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
আমন্ত্রণ পেয়ে চীন সফরে গেল বিএনপি প্রতিনিধি দল

চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বুধবার রাতে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে যাত্রা করে।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে জানা যায়, প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রতিনিধি দলে আরও রয়েছেন- আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।

প্রতিনিধি দলের প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।


এই বিভাগের আরো খবর