সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রায়ই তার সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ফেসবুকে ছেলে পূণ্যের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
ছবিগুলোতে মা-ছেলেকে রঙিন পোশাকে দেখা যায়। পরীমণি পরেছিলেন বেগুনি রঙের শাড়ি, চুলে ছিল সাদা ও বেগুনি ফুলের সাজ। তার ছেলে পূণ্য পরেছিলেন খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি।প্রতিটি ছবিতেই তাদের হাসিমুখ ও ঘনিষ্ঠ মমত্ববোধ ফুটে উঠেছে। কোথাও সিঁড়িতে বসে, আবার কোথাও ছেলেকে ভালোবাসায় জড়িয়ে ধরে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার।’
তার এই মা-ছেলের সুন্দর মুহূর্তগুলো দেখে ভক্তরা বেশ মুগ্ধ হয়েছেন এবং মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। কেউ লিখেছেন, মাতৃত্বই নারীর আসল সৌন্দর্য, আবার কেউ তাকে ‘মা পরী’ বলে প্রশংসা করেছেন।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দিচ্ছেন এই অভিনেত্রী। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে তিনি একক মা হিসেবে দায়িত্ব পালন করছেন।