বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নরসিংদীতে ‘ইত্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি

ডেস্ক / ৪১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নরসিংদীতে ‘ইত্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে। চরম অব্যবস্থাপনার শুরু হওয়া অনুষ্ঠানে শতাধিক দর্শকদের মুঠোফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ওই অনুষ্ঠানে প্রবেশের সময় আমন্ত্রিত দর্শকরা চরম অব্যবস্থাপনার শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় কয়েকজন সাংবাদিকসহ অন্তত শতাধিক দর্শকদের মুঠোফোন চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা বলছেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে পাসের ব্যবস্থা ছিল। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ওই অনুষ্ঠানে প্রবেশের সময় পাস হাতে থাকা নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়েছে। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে অন্তত শতাধিক ব্যক্তির মুঠোফোন চুরি হয়ে যায়। এ সময় আহত হয় বেশ কয়েকজন।

নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পু্লশি সদস্যও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।

জানা গেছে, তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অনধিকার প্রবেশ করেন। পুলিশি বাঁধা উপেক্ষা করে, দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক থেকেই হাতিয়ে নেয় প্রায় শতাধিক মুঠোফোন। পরে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শত শত পাসধারী দর্শকঅতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠান স্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, অনুষ্ঠানে প্রবেশের জন‍্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব‍্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এসময় আমিসহ অন‍্যান‍্য সাংবাদিকরা ভেতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই। তা‍ৎক্ষণিক গেইটে অবস্থান রত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়।

এছাড়া ৬ জন সাংবাদিক, ১জন জেলা প্রশাসনের কর্মচারিসহ অন্তত ৪০/৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করেন।

জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন, পাশাপাশি হয়তো অনেক চোরও এসেছেন। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মুঠোফোন মিসিং হয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।


এই বিভাগের আরো খবর