শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২২ মে, ২০২৬
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে হামে আর ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯। এর মধ্যে ৮৫ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪১৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।

এছাড়া, এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।


এই বিভাগের আরো খবর