শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

টোল প্লাজায় ‘ব্রেক ফেল’ বাস, আটকাতে গিয়ে চাকায় পিষ্ট হেলপার

ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩০ মে, ২০২৬
টোল প্লাজায় ‘ব্রেক ফেল’ বাস, আটকাতে গিয়ে চাকায় পিষ্ট হেলপার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুলাল (২৫) নামের একই গাড়ির চালকের সহকারী নিহত হয়েছেন। উপজেলার শেষ সীমান্তে ধলেশ্বরী টোল প্লাজায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। টোল পরিশোধের আগ মুহূর্তে বাসটি থামানো সম্ভব না হওয়ায় বাসের চালকের সহকারী দুলাল দ্রুত বাসটির চাকার নিচে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসের চাকা তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মুহাম্মদ সফিকুল ইসলাম আরও জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছেন এবং দুর্ঘটনার পরও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরো খবর