সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ডেস্ক / ৫৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৭ জুন, ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩২ জন।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৯ হাজার ১২ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭৫ জন ও আক্রান্ত ৪৩ হাজার ৬৫৩ জন।এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ৭ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।


এই বিভাগের আরো খবর