গত কদিন ধরেই দেশের নানা শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বিনোদন জগতের অনেকেই তাদের পছন্দের দল নিয়ে মত প্রকাশ করছেন।
তেমনই একজন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা ও পছন্দের ফুটবলার লিওনেল মেসি। এমনকি এর আগেও মাঠে বসে একাধিকবার পছন্দের দলের খেলা উপভোগ করার অভিজ্ঞতা নিয়েছেন এই অভিনেত্রী।