সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

দেড় মাসের মধ্যে ফের সিলেট আসছেন প্রধানমন্ত্রী 

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৫ জুন, ২০২৬
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেড় মাসের মধ্যে ফের সিলেট আসছেন প্রধানমন্ত্রী
দেড় মাসের মধ্যে আবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৭ জুন সিলেট বিভাগে সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটি তার দ্বিতীয়বারের মতো সিলেট সফর।

এরআগে গত ২ মে সিলেট সফরে আসেন প্রধানমন্ত্রী। সেদিন সিলেট নগর ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন তিনি।

তবে ১৭ সিলেট জেলায় প্রধানমন্ত্রীর কোন কর্মসূচী নেই। ওইদিন মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে, ১৭ জুন সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে যাবেন শ্রীমঙ্গল। এরপর শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ শেষে সিলেট নগর হয়ে ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।


এই বিভাগের আরো খবর