মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ঢাকা সংবাদপত্র হকার্স ইউনিয়ন সভাপতির মৃত্যুতে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির গভীর শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট / ৩২১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা, যোগাযোগের ঠিকানাঃ- সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১

সভাপতি, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল (৭২) আর নেই। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে জানা যায় তার ব্রেনস্ট্রোক করেছে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ১০ মিনিটে তিনি মারা যান।
মোস্তফা কামাল হকার্স ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন। ১৯৮১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইউনিয়নকে আগলে রেখেছিলেন তিনি। মোস্তফা কামাল স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের চাকরির খবরের সম্পাদকও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ . সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আবু সালেহ, দপ্তর সম্পাদক মোঃ হানুর রশীদ, প্রচার সম্পাদক মোঃ ফয়সল আহমদ, সদস্য মোঃ আব্দুল বাছিত, এক শোকবার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিলেটের চাকরির খবর / তানজিনা বেগম


এই বিভাগের আরো খবর