সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

ডেস্ক / ৪১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৫ জুলাই, ২০২৬
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের নয়টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর