সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ডেস্ক / ৬৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৫ জুলাই, ২০২৬
সকল ধর্মীয় ও সামাজিক উৎসব জাতীয় উৎসবেরই অংশ: প্রধানমন্ত্রী

সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সাথে এসব প্রচারসামগ্রীতে ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে তুলে ধরা হয়। নকশা প্রণয়নের ক্ষেত্রেও এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অবিলম্বে কার্যকর হবে।


এই বিভাগের আরো খবর