বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৩১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

কক্সবাজারে টানা ভারী বর্ষণে ফের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে লিমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দুইদিনে পাহাড়ধসে ১০ জনের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় তার স্বামী জসিম উদ্দিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিমা আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ফিস ফ্রাই বিক্রি করতেন। আজ দুপুরে বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এতে লিমা ও তার স্বামী জসিম মাটিচাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাহাড়ের নিচে থাকা আরও কয়েকটি ঘর মাটিচাপা পড়েছে। সেখানে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একারণে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।


এই বিভাগের আরো খবর