গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
একই সময় নতুন করে আরও ১২৮ জনের শরীরে হাম ও ৯০১ এর হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯।এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন।গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ২৩৪ জন।