বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট, কাল থেকে সফর মাস শুরু

ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট, কাল থেকে সফর মাস শুরু

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সফর মাসের গণনা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার হিসাব অনুযায়ী, আগামী ১২ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি।জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর