বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত, ঝুলন্ত অবস্থায় মিললো যুবকের মরদেহ

ডেস্ক / ৩৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩৫) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ওবায়দুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা ময়েন প্রামাণিকের ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের স্লুইসগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়দের ভাষ্য, আর্থিক সংকট ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওবায়দুরের সঙ্গে পরিবারের সদস্যদের মাঝে প্রায়ই মতবিরোধ হতো। এসব কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী সখি বেগম জানান, রাজমিস্ত্রির কাজ করে কিছু অর্থ সঞ্চয় করেছিলেন তার স্বামী। পরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি ঋণগ্রস্ত হয়ে যান। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তার ভাষ্য, দেনার চাপ ও মানসিক কষ্টের কারণে বুধবার সকালে অভিমান করে তার স্বামী আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


এই বিভাগের আরো খবর