নিয়োগ দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র চৌহাট্টা, সিলেট।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আওতাধীন সিলেটস্থ মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এর জন্য অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র ও ছবিসহ হালনাগাদ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখ সোমবার বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে সৈয়দ ইমরুল হোসেন, উপ-সহকারী পরিচালক, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র (মোবাইল- ০১৭৩৩ ৯৭৪৩৮০) এর নিকট সরাসরি (সরকারি বন্ধ ব্যতীত অফিস চলাকালীন সময়ে) জমা প্রদান করে রিসিভকপি সংগ্রহের জন্য অনুরোধ করা হলো।
সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট এর সম্মানিত আজীবন সদস্য (Life Member) দের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ইউনিটের MIS এ যাদের তথ্য আপডেট নেই, তারা অফিস চলাকালীন সময়ে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, রেড ক্রিসেন্ট এর আইডি কার্ড ও ছবি সাথে নিয়ে রেড ক্রিসেন্ট ইউনিট অফিস, সারদা হল, তোপখানা আসার অনুরোধ জানানো হলো।
মাহবুবুল হক চৌধুরী সেক্রেটারী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র:দৈনিক সিলেটের ডাক