সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ত্রিদেশীয় ফুটবল সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

স্পোর্টস ডেস্ক / ১৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ত্রিদেশীয় ফুটবল সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

৮ বছর পর আবারও বাংলাদেশে ফিরতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পুরানো পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। সাফের এই গুরুত্বপূর্ণ আসরকে সামনে রেখে জাতীয় দলকে প্রস্তুত করতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আসন্ন সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে জাতীয় ফুটবল দলের জন্য ৪টি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। এর মধ্যে অন্তত দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন (কেএফইউ) আয়োজিত এক তিনজাতি ফুটবল সিরিজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ও আনঅফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, কিরগিজস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের আনঅফিসিয়াল আমন্ত্রণ জানানো হয়েছে। সাফের আগে ফুটবলারদের পরখ করে নিতে এটি অত্যন্ত কার্যকর একটি টুর্নামেন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাফুফে সভাপতির পরিকল্পনা অনুযায়ী, ফিফায় সেপ্টেম্বরের এই উইন্ডোকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১০ দিনের একটি বিশেষ ফুটবল ক্যাম্প করবে, যা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও কিরগিজস্তানে আয়োজিত এমন একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে সেবার ফিলিস্তিনের কাছে ২-০ এবং স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল লাল-সবুজদের।


এই বিভাগের আরো খবর