বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সিলেটে একদিনেই হাসপাতালে আরও ১১৩ জন

ডেস্ক রিপোর্ট / ৫৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
সিলেটে একদিনেই হাসপাতালে আরও ১১৩ জন

সিলেট বিভাগে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, হবিগঞ্জে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৭ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৪৬ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ২৪৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জে দুইজন এবং মৌলভীবাজারে ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১০ জন এবং নিশ্চিত হামে ছয়জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর