বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ ধরে রাখল পিএসজি

স্পোর্টস ডেস্ক / ১৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ ধরে রাখল পিএসজি

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দেজিরে দুয়ের জয়সূচক গোলে উল্লাসে মাতে লুইস এনরিকের দল।

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত মৌসুমি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই দল। চোট ও খেলোয়াড় ঘাটতির কারণে দুই দলের পক্ষেই সেরা স্কোয়াড নামানো সম্ভব না হলেও মাঠে লড়াই হয়েছে জমজমাট।ম্যাচের ২০তম মিনিটে জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারাৎসখেলিয়ার চমৎকার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে সতীর্থের পাস দারুণ নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি অ্যাস্টন ভিলা। ৪৫তম মিনিটে জন ম্যাকগিনের দুর্দান্ত এক ক্রস থেকে ৬ গজ বক্সের মুখ থেকে নিখুঁত শটে ভিলাকে ১-১ সমতায় ফেরান ১৭ বছর বয়সী অভিষিক্ত ফরোয়ার্ড ব্রায়ান।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে ফের এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। বদলি হিসেবে নামা উসমান দেম্বেলের চোখধাঁধানো এক পাসের পর সবাইকে ছাড়িয়ে ডি-বক্সে ঢোকেন দেজিরে দুয়ে। কোনাকুনি দারুণ শটে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে পরাস্ত করে পিএসজির জয় নিশ্চিত করেন এই উইঙ্গার।

শেষ মুহূর্তে অ্যাস্টন ভিলা বেশ কয়েকটি আক্রমণ সাজালেও গোল শোধ করতে পারেনি। এই জয়ের মাধ্যমে পিএসজির দায়িত্ব নেওয়ার পর কোচ লুইস এনরিকের ট্রফি সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩টিতে, যার মধ্যে রয়েছে টানা তিনটি লিগ ওয়ান এবং টানা দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।


এই বিভাগের আরো খবর