শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

পিকআপ থামাতেই মিললো ২২ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ২

ডেস্ক / ২৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
পিকআপ থামাতেই মিললো ২২ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধ পথে ভারত থেকে আনা পিকআপভর্তি জিরা ও ফুচকার চালান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চালানটির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার পলাশবাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে ফুচকা ও জিরার একটি চালান দেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পলাশবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ জিরা ও ফুচকা জব্দ করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরো এলাকার বিল্লাল খানের ছেলে মো. সজিব হোসেন (২৪) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মনির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির বলেন, ভারত থেকে অবৈধভাবে আনা জিরা ও ফুচকার চালান আটকের পর দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, চোরাচালান রোধে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর