শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

বাংলাদেশকে অলআউট করতে পারলো অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক / ২২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বাংলাদেশকে অলআউট করতে পারলো অস্ট্রেলিয়া!

ডারউইন টেস্ট যেন বাংলাদেশের যা খুশি তাই করবার ম্যাচ! অবিশ্বাস্যভাবে ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেও আধিপত্য করলো মিরাজরা। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানে অলআউট করেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছে সফরকারীরা।

তৃতীয় দিনের লাঞ্চের পর অবশেষে থামল বাংলাদেশের ইনিংস। ১৩৮ ওভার খেলে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আর তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ২২৮ রান। ইনিংসের শেষ উইকেট নিয়েছে হ্যাজেলউড। ৭ রানে এবাদতকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন তিনি। এই ইনিংসে ৮৯ রানে ৬ উইকেট নিয়ে হ্যাজেলউডই সেরা বোলার।

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

লাঞ্চের আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা।৩২ রানে মিরাজ দিন শুরু করেন। ১১৭ বল খেলে ৫ চারে হাফ সেঞ্চুরি হয়েছে তার। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের আধিপত্য তার হাতেই চলমান।এশিয়ার বাইরে এটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ স্কোর। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা সেই ঐতিহাসিক ৫৯৫ রানের ইনিংসটাই তাদের সেরা।


এই বিভাগের আরো খবর