সিলেট নগরের রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার তদন্ত পুলিশেল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
এই হ.ত্যাকান্ডের ৫ দিন পর সোমবার সকালে রায়নগরের ওই বাসায় সংবাদ সম্মেলন করেন নিহত দম্পতির প্রবাসী সন্তানরা।
এতে আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির ছেলে আরিফ ইফতেখার, মেয়ে ও মামআর বাদি সেলিনা সুলতানাসহ অন্য সন্তানরা বক্তব্য দেন।