বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জোয়ান গাম্পার ট্রফি জয়

স্পোর্টস ডেস্ক / ৩৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে সৌদি ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে ঐতিহ্যবাহী জোয়ান গাম্পার ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা।বুধবার (১৯ আগস্ট) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এই ম্যাচে স্বাগতিক বার্সেলোনার হয়ে গোল দুটি করেন তরুণ তুর্কি হামজা আব্দেলকারিম ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আল আহলির হয়ে ব্যবধান কমান মিশরীয় উইঙ্গার জিজো।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা হান্সি ফ্লিকের দল কাঙ্ক্ষিত সাফল্য পায় ২৯তম মিনিটে। বাঁ দিক থেকে আসা পাস ছয় গজ বক্সের ভেতর পেয়ে ঠাণ্ডা মাথার দারুণ শটে কাতালানদের এগিয়ে নেন ১৮ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার হামজা আব্দেলকারিম। তবে সাবেক ক্লাবের জালে বল পাঠালেও কোনো উল্লাস করেননি তিনি, বরং হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন। গত জানুয়ারিতে আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়ার পর তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সম্প্রতি তাঁকে স্থায়ীভাবে কিনে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের শেষ দিকে (৪২ মিনিটে) ডি-বক্সের ভেতর রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান ২-০ করেন এই ব্রাজিলিয়ান তারকা।বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আল আহলি। পাল্টা আক্রমণ থেকে জোরালো শটে বার্সেলোনার জালে বল পাঠিয়ে ব্যবধান ২-১ এ নিয়ে আসেন জিজো।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কোচ একাদশে একাধিক পরিবর্তন আনলে খেলার ধার কিছুটা কমে আসে। ম্যাচের শেষ দিকে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। তবে নিউক্যাসল ইউনাইটেড থেকে সদ্য দলে যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি।এই জয়ের স্মৃতি নিয়ে আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের শিষ্যরা।

 


এই বিভাগের আরো খবর