শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

এইচএসসি পাসে বিজিবিতে নিয়োগ, কর্মস্থল: যে কোনো স্থান

ডেস্ক / ৮২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পাসে বিজিবিতে নিয়োগ, কর্মস্থল: যে কোনো স্থান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০৬তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যম আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি ৫৬ টাকা।

এক নজরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ব্যাচ: ১০৬তম ব্যাচ
পদের নাম: সিপাহী (জিডি)
শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী – পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১১ জানুয়ারি ২০২৭ তারিখ ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক
রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।


এই বিভাগের আরো খবর