বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সৌদি থেকে ১২ হাজার ৬২৮ জনকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক / ২৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি থেকে ১২ হাজার ৬২৮ জনকে বহিষ্কার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় ১২ হাজার ৬২৮ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসন আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

১৭ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযানে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়।এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

তবে বহিষ্কৃত ১২ হাজার ৬২৮ জনের মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে কোনো পৃথক সংখ্যা দেওয়া হয়নি। ডিজিটালম্যাপ দেখুনএছাড়া সৌদি আরবে অবস্থানরত আরও ১৮ হাজার ৫৪৯ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে এবং ৩ হাজার ৮১৫ জনকে দেশে ফেরার ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করতে পাঠানো হয়।

বর্তমানে ৩১ হাজার ৩৯৮ জন প্রবাসী আইনগত ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ জন নারী। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।


এই বিভাগের আরো খবর