এই সমীরণ মাথায় নিয়ে প্রথম দুই ম্যাচের মতো আজও টস ভাগ্যে হ্যাটট্রিক পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি।
শনিবার (৯ মার্চ) চায়ের শহর সিলেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচের সেরা একাদশে এই ম্যাচেও কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।