রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামে শান্তরা হোয়াইটওয়াশ

ডেস্ক রিপোর্ট / ৬৭৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামে শান্তরা হোয়াইটওয়াশ

সিলেট থেকে চট্টগ্রাম; পৃথক টেস্ট, কিন্তু ফলাফল একই। দুই ম্যাচের টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর দল হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কার কাছে।

প্রথম টেস্টের সঙ্গে এই টেস্টের পার্থক্য কেবল এটা গড়িয়েছে পঞ্চম দিনে। তবে হারের ব্যবধান সেই বিশাল; ১৯২ রানে হার।

৫১১ রানের টার্গেট নিয়ে খেলতে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ৩১৮ রানে।

ইনিংসের উল্লেখযোগ্য দিক হলো মেহেদি হাসান মিরাজের অপরাজিত হাফসেঞ্চুরি। ৪৪ রান নিয়ে দিন শুরু করা মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে।

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৩১
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৮
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৫৭/৭ (ডিক্লে.)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১১) ৮৪ ওভারে ৩১৮/৯
ফল: বাংলাদেশের ১৯২ রানে হার।


এই বিভাগের আরো খবর