বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সালমান খানের বাড়ির সামনে গুলি

ডেস্ক রিপোর্ট / ২৯৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
সালমান খানের বাড়ির সামনে গুলি

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে অজ্ঞাতনামা দুবৃত্ত কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে গেছে। রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে।

হিন্দুস্থান টাইমসের খবরে জানা যায়, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একটি মোটরসাইকেলে এসে দুবৃত্ত এই গুলি ছোঁড়ে। এ সময় ওই বাড়িতেই ছিলেন সালমান খান।

ঘটনার পর পরই মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছে। একই সাথে গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার পাশাপাশি খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ফুটেজও।

অনেকের ধারণা, আজকের এই গুলি চালানোর পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হাত রয়েছে। তবে তা সত্য কিনা, তা জানা যাবে পুলিশের তদন্ত শেষে।


এই বিভাগের আরো খবর