মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বলিভিয়ায় সেনা অভ্যুত্থান ব্যর্থ, সেনাপ্রধান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৩০৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
বলিভিয়ায় সেনা অভ্যুত্থান ব্যর্থ, সেনাপ্রধান গ্রেপ্তার

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সেনাবাহিনীর অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় দেশটির সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডয়সে ভেলের প্রতিবেদেনে বলা হয়, লা পাজ শহরে প্রেসিডেন্ট লুইস আরসের বাসভবন ঘিরে ফেলে সেনারা। প্রেসিডেন্ট বলিভিয়ার নাগরিকদের বলেন, তারা যেন গণতন্ত্র রক্ষা করতে সক্রিয় হন। বিশ্ব নেতারা অভ্যুত্থানের নিন্দা করেন।

সেনাদের এই অভ্যুত্থান দার্ঘস্থায়ী হয়নি। বুধবার (২৬ জুন) বেলা চারটে নাগাদ তারা প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের বাসভবনসহ সরকারি এলাকা থেকে সরে যায় সেনারা। প্রেসিডেন্টের নির্দেশ ও অন্য সরকারি কর্মকর্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করার পর তারা সরে যায়।

সেনা জওয়ানরা তার প্রাসাদে আসার পর দেশটির প্রেসিডেন্ট লুইস আরসে সামাজিক মাধ্যমে বলেন, বলিভিয়ার সেনার কয়েকটি ইউনিট বেআইনিভাবে জড়ো হয়েছে। গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

যখন এই অভ্যুত্থান চলছে, তখনই তিনি নতুন সেনা কম্যান্ডারদের নাম ঘোষণা করেন। তারা তখন প্রেসিডেন্টের প্রাসাদ ও লা পাজের কেন্দ্রে থাকা অন্য জায়গা থেকে সেনাকে ফিরে আসার নির্দেশ দেন। সেনারা যখন ফিরে যাচ্ছে, তখন আরসের হাজার হাজার সমর্থক বলিভিয়ার পতাকা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর