বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়

sylheterchakrirkhabar.com / ৯৪৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর ইউপি-২ শাখার ২৭ আগস্ট, ২০২৪ খ্রি. তারিখের ৪৬.০১৮.০৩২.০০.০০.০৫৬.১৬- ১৪০১ নম্বর স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে নিম্নোক্ত শূন্য পদ পূরণ এবং প্যানেল সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

শর্তাবলী

০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

০২। জনপ্রশাসন মন্ত্রণালয় এর চাকুরির নির্ধারিত আবেদন ফরমে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা www.patuakhali.gov.bd ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে। এছাড়াও আবেদন ফরম অত্র কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা কপি www.patuakhali.gov.bd এ ওয়েব সাইট হতে ডাউনলোড করে দুই কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ধারিত আবেদনপত্র ফরমটি A4 অফসেট কাগজে প্রিন্ট করে হাতে পূরণ করতে হবে।

০৩। আবেদনপত্র আগামী ০৭-১১-২০২৪ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

০৪। পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা জেলা প্রশাসক, পটুয়াখালী-এর অনুকূলে ‘রূপালী ব্যাংক লিমিটেড’ এর যে কোন শাখা হতে ইস্যুকৃত পে-অর্ডার/ ডিডি (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

০৫। প্রার্থীর বয়স ০৭-১১-২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৬। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙ্গিন ছবি (ছবিতে প্রার্থীর নাম লিখে এক কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত

স্থানে এবং দুই কপি ছবি দুটি এডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), জাতীয়

পরিচয়পত্রের অনুলিপি, পদবী ও নামের সীলসহ ১ম শ্রেণীর/ ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং ১ম শ্রেণীর/ ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে।

০৭। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এর ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবী ও নামের সীলসহ) করে সংযুক্ত করতে হবে।

০৮। খামের উপর পদের নাম ও কোটা (যদি থাকে) অবশ্যই উল্লেখ করতে হবে।

০৯। প্রার্থী কোন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না। বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ১০ । নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি এবং সরকার কর্তৃক সর্বশেষ নির্ধারিত কোটা/ বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১১। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার মূল সনদপত্র আবশ্যিকভাবে উপস্থাপন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে মূল সনদপত্র/ সাময়িক সনদপত্র

ব্যতীত অন্য কোন সনদপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ ডি.এ প্রদান করা হবে না।
১২। প্রার্থী যে ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকার ডাক টিকেটসহ ফেরত খাম (খামের সাইজ ৯ইঞ্চি × ৪ ইঞ্চি) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

১৩। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নির্বাচিত প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে।

১৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যে কোন শর্ত সংযোজন/ পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস/ বৃদ্ধি করতে পারবেন।

১৬। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত/ সময় পরিবর্তন/ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

১৭। চাকুরীর বিষয়ে কোন প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ তদবির/ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

১৮। আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

১৯। আবেদন ফরমে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

www.patuakhali.gov.bd

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৮অক্টোবর ২০২৪ইং

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়


এই বিভাগের আরো খবর